অক্টোবরে প্রথম এল ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা আর মাস খানেকের। আগামী ১৭ আগস্ট থেকেই শুরু হতে যাচ্ছে লা লিগা। ৩৮ রাউন্ডের লিগ চলবে ২৮ মে, ২০১৪ পর্যন্ত। একটা জায়গায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মিলবে এক বিন্দুতে, দুই দলেরই প্রথম ম্যাচ নিজেদের মাঠে। লা লিগায় নেইমারের সম্ভাব্য অভিষেক ম্যাচে বার্সার প্রতিপক্ষ লেভান্তে, আর রিয়াল খেলবে বেটিসের সঙ্গে। তবে যে লড়াইয়ের দিকে সবার চোখ, সেই বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো দেখতে একটু অপেক্ষা করতেই হবে। ২৭ অক্টোবর ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এরপর বার্নাব্যুতে ফিরতি লেগ হবে পরের বছরের ২৩ মার্চ। এএফপি, ওয়েবসাইট।