অক্টোবরে ব্রাজিলের প্রতিপক্ষ ইরান ও ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে অক্টোবরে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে এ কথা জানানো হয়েছিল আগেই। ম্যাচ দুটির তারিখ প্রকাশের পর আজ মঙ্গলবার ব্রাজিল নিশ্চিত করেছে, আগামী মাসে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরান ও ইউক্রেন।অক্টোবরে দুই প্রতিপক্ষের কারও বিপক্ষেই এর আগে খেলেনি ব্রাজিল। ২০১৪ সালে আয়োজক দেশটি আবু ধাবিতে ৭ অক্টোবর মুখোমুখি হবে ইরানের। এর চার দিন পর ইংল্যান্ডের ডার্বিতে ইউক্রেনের মুখোমুখি হবে ব্রাজিল।ইউক্রেনের বিপক্ষে ম্যাচটির ভেন্যু হসেবে ইংল্যান্ডকে বেছে নেওয়ার কারণ দেখিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, ইউক্রেন থেকে ইংল্যান্ডে অভিবাসী হিসেবে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি লোক ডার্বিতে বাস করে।দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর কার্লোস দুঙ্গার স্থলাভিষিক্ত হওয়া মানো মেনেজেস এ দুটি ম্যাচের জন্য গত সপ্তাহে দল ঘোষণা করেছেন। দায়িত্ব নেওয়ার পর গত মাসে প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলকে ২-০ গোলের জয় এনে দেন মেনেজেস।—রয়টার্স