প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতেরা তাঁর বাড়ি থেকে বেশ কিছু মালপত্র নিয়ে গেছে। তবু নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ক্যাথেরিন এনদেরেবা—শারীরিকভাবে যে অক্ষত কেনিয়ার মহিলা ম্যারাথনার! পাঁচ সশস্ত্র ডাকাত গত সোমবার হানা দেয় নাইরোবির অদূরে এনদেরেবার বাসায়। প্রথমে তারা কথা বলে অলিম্পিকে দুটি রুপাজয়ী এবং বোস্টন ম্যারাথনের চারবারের চ্যাম্পিয়নের সঙ্গে। এর পর জোর করে ঢুকে পড়ে বাসায়। একজনের হাতে পিস্তল থাকলেও সেটির ব্যবহার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকাতেরা ৪১ বছর বয়সী ম্যারাথনারের বাসা থেকে কাপড়চোপড়, ইলেকট্রনিকসামগ্রী এবং এনদেরেবার এক জোড়া জুতা নিয়ে চম্পট। এক বছর বিরতি দিয়ে গত মাসেই ট্র্যাকে ফিরেছেন এনদেরেবা। এএফপি।