প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক বছরের মধ্যে এবারের আর্সেনালকেই সবচেয়ে দুর্বল বলতে হবে। তবে এই দল নিয়েই সাধ্যমতো লড়ে যাচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি ম্যাচে সান্ডারল্যান্ড, লিভারপুল ও স্টোক সিটির বিপক্ষে কোনো গোল খায়নি গানাররা। গোল না খাওয়ার দিক দিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের এটাই সেরা সূচনা। তবে প্রিমিয়ার লিগের রেকর্ডটি চেলসির। ২০০৫-০৬ মৌসুমের সূচনায় টানা ছয়টি ম্যাচে গোল খায়নি রোমান আব্রামোভিচের দল। ওই মৌসুমের লিগ শিরোপাটিও ওঠে তাদের হাতে। টানা পাঁচ ম্যাচে গোল না খাওয়া দলের সংখ্যা দুটি; পোর্টসমাউথ (২০০৬-০৭) ও ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৭-৯৮)। প্রথম চার ম্যাচে গোল খায়নি ২০০৫-০৬ মৌসুমের লিভারপুল।