অক্ষত জেঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরশু রবিন ফন পার্সির গোলে যখন নেচে উঠেছে পুরো হল্যান্ড, দূরে কোথাও টিভি সেটের সামনে বসে হয়তো লাফিয়ে উঠেছেন এক ইতালিয়ানও৷ সেই গোলেই যে অক্ষত থাকল ৫৪ বছর বয়সী ওই ভদ্রলোকের একটি রেকর্ড! বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল হজম না করার রেকর্ড ওয়াল্টার জেঙ্গার৷ ১৯৯০ বিশ্বকাপে টানা ৫১৭ মিনিট জালে বল ঢুকতে দেননি ইতালিয়ান গোলকিপার৷ সেই রেকর্ড ভাঙার খুব কাছে চলে এসেছিলেন ইকার ক্যাসিয়াস৷ গত বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪৭ মিনিটে চিলির রদ্রিগো মিলারের গোলটির পর ওই বিশ্বকাপে আর কোনো গোল হজম করেননি ক্যাসিয়াস৷ কাল ৮৫ মিনিট জাল অক্ষত রাখতে পারলেই ভেঙে ফেলতেন রেকর্ড৷ কিন্তু রেকর্ড গড়ার হাতছানির ম্যাচে ক্যাসিয়াসকে সইতে হলো ৫ গোলের লজ্জা! অক্ষত থাকল জেঙ্গার রেকর্ড, ক্যাসিয়াস থামলেন ৪৭৬ মিনিটে৷