অগাস্টা জিতলেন বুবা ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুয়েক আগেই ছেলেসন্তান দত্তক নিয়েছিলেন বুবা ওয়াটসন। সেই ছেলের জন্যই ভাগ্য খুলল কি না কে জানে! ৭৬তম অগাস্টা মাস্টার্সেই পরশু ক্যারিয়ারের প্রথম মেজর জিতলেন এই মার্কিন গলফার। জর্জিয়ার অগাস্টায় প্লে-অফে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার লুই উসথুইজেনকে। অগাস্টা মাস্টার্সের ইতিহাসে মাত্র তৃতীয় বাঁহাতি হিসেবে চ্যাম্পিয়ন হলেন ৩৩ বছর বয়সী ওয়াটসন। রয়টার্স।