অগ্নিপরীক্ষার মুখে ব্রাজিল
চার বছর আগেও ভেনেজুয়েলার কোপায় পরের রাউন্ডে যাওয়ার জন্য গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের জয় ছাড়া অন্যকিছু ভাবার অবকাশ ছিল না। প্রতিপক্ষ হিসেবে ছিল ইকুয়েডর। চার বছর পরেও প্রতিপক্ষ সেই ইকুয়েডরই। গতবার রবিনহোর গোলে ‘ইকুয়েডর বৈতরণী’ পার হয়েছিল ‘সাম্বা’রা। এবার কি তারা চার বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করতে পারবে?ইকুয়েডরের সঙ্গে খেলতে নামার আগে ব্রাজিল শিবিরের পরিস্থিতি কিন্তু ঠিক আগের মতো নেই। আজকের পরিস্থিতি অনেকটাই অগোছালো, ঘোলাটে। অন্তত অধিনায়ক লুসিওর কথাবার্তায় সেটাই বেরিয়ে এসেছে।২০০২ সালে ব্রাজিল শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল। সেই গৌরবের অন্যতম অংশীদার ছিলেন এই লুসিও। তিনি বলেছেন, ইকুয়েডরের বিপক্ষে জয় পেতে হলে তিনি খেলোয়াড়দের কাছ থেকে দায়িত্বশীলতা ও কমিটমেন্ট আশা করেন। কোনো সন্দেহ নেই, তিনি দলের নতুন খেলোয়াড়দের কাছ থেকে ঠিক সে রকম কমিটমেন্ট লক্ষ করছেন না।এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে লুসিও বলেছেন, ‘জার্সির বুকের ওই ব্যাজটি জার্সির পেছনে লেখা নামটি থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি থেকেই মানসপটে ভেসে উঠছে ব্রাজিল সমর্থকদের। বদলি স্ট্রাইকার ফ্রেডের শেষ মুহূর্তের গোল সে ম্যাচে কোনোমতে মান রক্ষা করেছিল পাঁচবারের বিশ্বজয়ীদের।প্যারাগুয়ে ম্যাচের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের ফিরে পাওয়ার আকুতিই বারবার ঝরে পড়েছে লুসিওর কণ্ঠে।অগ্নিপরীক্ষায় নামার আগে তা ছাড়া আর কোনো কিছুর অবকাশ নেই ব্রাজিলের! রয়টার্স।