অগ্নিমূল্য টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সতর্কবার্তা আছে, আর কেউ বিশ্বকাপের টিকিট বিক্রি করতে পারবে না। কিন্তু সে সতর্কবার্তাকে মোটেও পাত্তা দিচ্ছেন না কালোবাজারিরা। বাইরে তো বিক্রি হচ্ছেই, নির্দিষ্ট দামের চেয়ে এমনকি ৪০ হাজার ডলার বেশি দামও চাওয়া হচ্ছে বিশ্বকাপ ফাইনালের এক-একটা টিকিটের জন্য! সে দামে অনেকে কিনছেনও। ফিফার কাছ থেকে টিকিট কেটে নিয়ে কাজটা করছেন বিভিন্ন কেনাবেচার সংস্থা ও অনলাইন বাজারগুলো। জেনেভাভিত্তিক টিকিট বিক্রির সংস্থা ভায়াগোগোতে মারাকানার ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৫২৪০ ডলার! যে টিকিটের আসল মূল্য মাত্র ৪৪০ ডলার। মজার ব্যাপার, কাজটাকে তারা অন্যায় মনে করছে না মোটেও। সংস্থার এক মুখপাত্রের দাবি, ‘আমরা জনসেবা করছি।’ ওয়েবসাইট।