অগ্রণী-পূর্বাচলের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র ডিভিশন ফুটবলে অবনমন এড়াতে পারেনি অগ্রণী ব্যাংক ও পূর্বাচল। আগামী মৌসুমে এই দুই দলকে খেলতে হবে দ্বিতীয় বিভাগে। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল অগ্রণী ব্যাংক গোলশূন্য ড্র করেছে। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে যাত্রাবাড়ী ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। গোল করেছেন সোহেল ও মিজান।