অগ্রণী ব্যাংকের অষ্টম জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ফতুল্লায় উদয়াচলকে ১২৯ রানে হারিয়েছে ব্যাংক। নবম ম্যাচে এটি তাদের অষ্টম জয়। ৪৮.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ব্যাংক। জবাবে উদয়াচল ৩০.৩ ওভারে অলআউট ১১৯ রানে।