প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ যারা বুঝতে পারে, তারাই তো নতুন ইতিহাস লেখে। কার্লোস তেভেজ আর অস্কাররা তাহলে সেই ইতিহাসের অগ্রদূত হতে চলেছেন! অন্তত অস্কারের তা-ই দাবি। বিশাল ট্রান্সফার ফি নিয়ে চীনের ফুটবল লিগে যোগ দিয়েছেন। তার আগে-পরে গেছেন তেভেজ, হাল্কদের মতো অনেকে। এমনিতে মনে হচ্ছে শুধু অর্থের হাতছানিতেই চীনে পাড়িয়ে জমিয়েছেন অস্কাররা। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দাবি, এর সঙ্গে আছে অন্য কারণও। চীনের লিগ একসময় বিশ্বের সেরা লিগগুলোর একটা হবে এবং সেটা তাঁরা এখনই বুঝতে পারছেন। তাই তো বলছেন, ‘আমিসহ যারা এখানে খেলতে এসেছি, আমাদের অগ্রদূত হিসেবে দেখা হবে।’ অস্কারের কথা কতটা সত্যি হয় সেটি জানতে হলে অবশ্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। গোলডটকম।