অগ্রযাত্রার সঙ্গীদের এমসিসির সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনাল শেষে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে কোচ, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। ২০১৬ সালের এমসিসি বিশেষ সম্মাননা পাচ্ছেন জালাল আহমেদ চৌধুরী (কোচ), ওসমান খান (কোচ), সৈয়দ আলতাফ হোসেন (কোচ), আফজালুর রহমান সিনহা (সংগঠক), মাহবুবুল আনাম (সংগঠক), দিলু খন্দকার (সাংবাদিক), উৎপল শুভ্র (সাংবাদিক), আরিফুর রহমান বাবু (সাংবাদিক), খন্দকার তারেক (ফটোসাংবাদিক), শামসুল হক (ফটোসাংবাদিক) ও মীর ফরিদ (ফটোসাংবাদিক)।
গতকাল এমসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতিবছরই মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শেষে সম্মাননা জানানো হবে দেশীয় ক্রিকেটের অগ্রযাত্রায় অবদান রাখা বিশেষ ব্যক্তিদের।
আগামীকাল মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে মুখোমুখি হবে এক্সপো অলস্টার্স মাস্টার্স আর জেমকন খুলনা মাস্টার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দুইটায় শুরু হবে ম্যাচটি, সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।