অঘটন! অঘটন!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডেই স্টিভ ডারসিসের কাছে রাফায়েল নাদালের পরাজয় মনে করিয়ে দিচ্ছে উইম্বলডনে স্মরণীয় কিছু অঘটনও১৯৯৯র‌্যাঙ্কিংয়ের ১২৯ নম্বর ১৬ বছর বয়সী ইয়েলেনা ডকিচের কাছে প্রথম রাউন্ডেই সরাসরি সেটে (৬-২, ৬-০) হেরে যান শীর্ষ বাছাই মার্টিনা হিঙ্গিস।২০০২র‌্যাঙ্কিংয়ে ১৪৫তম জর্জ বাসল দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-২, ৪-৬, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দেন সাতবারের চ্যাম্পিয়ন পিট সাম্প্রাসকে। ওটাই ছিল সাম্প্রাসের শেষ উইম্বলডন।২০০৩আগের বারের চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই লেটন হিউইট হেরে যান ২০৩ নম্বর খেলোয়াড় ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচের কাছে (১-৬, ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে)। উন্মুক্ত যুগে চ্যাম্পিয়নের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার প্রথম ঘটনা এটি।তথ্যসূত্র: এএফপি।