অঘটনে শুরু অলিম্পিক ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতাকা বিভ্রাটে শুরু হয়েছিল মেয়েদের ফুটবল। আর লন্ডন অলিম্পিকের ছেলেদের ফুটবল শুরু হলো বড়সড় এক অঘটন দিয়ে। প্রথম দিনেই হেরে গেছে অন্যতম ফেবারিট স্পেন! ইউকি ওতসুর একমাত্র গোলে সোনাপ্রত্যাশীদের হারিয়ে চমক দেখিয়েছে এশিয়ার শক্তি জাপান। ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে হন্ডুরাস ও মরক্কো। গ্রুপ ‘বি’র ম্যাচে গোলশূন্য ড্র করেছে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো। ১-১ গোলে ড্র করেছে গ্যাবন ও সুইজারল্যান্ড। আর উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। রয়টার্স।