অঘটনের আশায় আনচেলত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৫ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু কোয়ার্টার ফাইনালেই ফরাসি ক্লাবটি বার্সেলোনার মুখোমুখি। তবে ভয় নয়, কার্লো আনচেলত্তি বরং বুক বাঁধছেন আশায়। স্বপ্ন দেখছেন অঘটনের। পিএসজির ইতালিয়ান কোচ আত্মবিশ্বাসী, তাঁর দল ঠিকই বার্সেলোনাকে হারিয়ে উঠে যেতে পারে সেমিফাইনালে। এএফপি।বার্সাকে হারানো কঠিন স্বীকার করে আনচেলত্তি বলছেন, ‘আমাদের সুযোগ আছে। তারা খুবই বিপজ্জনক এবং শক্তিশালী দল। তবে এই ম্যাচের প্রস্তুতিটা হবে খুবই রোমাঞ্চকর। সুযোগ সব সময়ই থাকে এবং কোনো দলই অজেয় নয়। কাগজে-কলমে বার্সা কিংবা রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দল। কিন্তু ফুটবলের সৌন্দর্যটা এখানেই যে, কম মানের কোনো দলও জিততে পারে।’