অঘটনের শিকার ইভানোভিচ, নাদালের শূভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম অঘটনের শিকার হয়েছে সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ। মেয়েদের টেনিসের সাবেক এই এক নম্বর তারকা এই মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামটিতে অংশ নিয়েছিলেন ১৯তম বাছাই হিসেবে। আজ চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচে অবাছাই একটেরিনা মাকারোভার কাছে ৩-৬, ৬-৪, ১০-৮ গেমে হেরে শুরুতেই শেষ হয়ে গেছে তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন। ইভানোভিচ ছাড়া ফেভারিট তালিকার বাকি সবাই নির্বিঘ্নেই পেরিয়েছেন প্রথম রাউন্ডের বাধা। কিম ক্লাইস্টার্স মাত্র ৪৪ মিনিটেই ৬-০, ৬-০ সেটে হারিয়েছেন রাশিয়ার ডিনারা সাফিনাকে। পঞ্চম বাছাই সামান্থা স্ট্রোসুর ৬-১, ৬-১ সেটের সহজ জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসের বিপক্ষে। দ্বিতীয় বাছাই ভেরা জভোনারেভা অস্ট্রিয়ার সিবিলি বামারকে হারিয়েছেন ৬-১, ৬-২ সেটে।ছেলেদের এককে দুর্দান্ত জয় দিয়েই মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু করেছেন নাদাল। ব্রাজিলের মার্কোস ড্যানিয়েলকে তিনি হারিয়েছেন ৬-০, ৫-০ সেটে। ছেলেদের এককে খুব সহজেই পরের রাউন্ড নিশ্চিত করেছেন চতুর্থ ও পঞ্চম বাছাই রবিন সোডার্লিং ও অ্যান্ডি মারে। সোডার্লিং ৬-৪,৬-২,৬-২ সেটে হারিয়েছেন পোট্টিও স্টারেসকে। মারে কারোল বেককে হারিয়েছেন ৬-০, ৫-০ সেটে। রয়টার্স