অঘটনের শিকার ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে এসে অঘটনে কাটা পড়লেন ভেনাস উইলিয়ামস। কাল বুলগেরিয়ার সভেতানা পিরনকোভার কাছে হেরে গেছেন উইলিয়াম পরিবারের বড় মেয়ে। উইম্বলডনের পাঁচবারের চ্যাম্পিয়ন র‌্যাঙ্কিংয়ের ৮২ নম্বর খেলোয়াড়ের কাছে হেরেছেন সরাসরি সেটে (৬-২, ৬-৩)। একই দিনে ২১ নম্বর বাছাই ভেরা জভোনারেভার কাছে হেরে গেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। ম্যাচটি তিনি হেরেছেন ৩-৬, ৬-৪ ও ৬-২ সেটে। এএফপি।