অঘটনের শিকার রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে গতকাল ছিল অঘটনের রাত। শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুই দলকেই মাঠ ছাড়তে হয়েছে হারের স্বাদ নিয়ে। বার্সেলোনা, রিয়াল সোলসিদাদের কাছে হেরেছে ২-১ গোলে। রিয়াল জারাগোজার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।গতকাল রিয়াল সোলসিদাদের বিপক্ষে পুরো সময়টাই মাঠে আধিপত্য বিস্তার করে খেলেছিল বার্সেলোনা। প্রথমার্ধের ২৯ মিনিটে থিয়াগো এগিয়েও দিয়েছিলেন কাতালানদের। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে খেলায় সমতা ফেরান সোলসিদাদ স্ট্রাইকার ডিয়েগো ইফরান। ১০ মিনিট পর পেনাল্টি থেকে আরও একবার বার্সার জালে বল জড়িয়ে সোলসিদাদের জয় নিশ্চিত করেন জাভি প্রিয়েতো।অন্যদিকে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে রিয়াল জারাগোজার বিপক্ষে হেরে গেছে ৩-২ গোলে। প্রথমার্ধের ৪১ মিনিটে জারাগোজাকে এগিয়ে দেন মিডফিল্ডার লাফিতা। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান গাবি। ৬২ মিনিটে একটা গোল শোধ করে রিয়াল শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন সার্জিও রামোস। কিন্তু ৭৭ মিনিটে আবারও রিয়ালের জালে বল জড়িয়ে দেন লাফিতা। ৮৪ মিনিটে করিম বেনজেমা একটা গোল শোধ করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।—রয়টাস