অঘটনের স্বপ্ন ডাচদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে তারা হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানেই। কিন্তু ওই পরাজয়ও তাদের দিয়েছে আত্মবিশ্বাস। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যে ২৯২ রান করেছিল তারা! দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন রায়ান ডেসকাট।নাগপুরের ওই ম্যাচটাই সাহস জোগাচ্ছে হল্যান্ডকে। আগামীকাল দিল্লিতে একটা অঘটনই ঘটিয়ে ফেলতে চায় ডাচরা। হারিয়ে দিতে চায় ওয়েস্ট ইন্ডিজকে! কাল দিল্লির ফিরোজ শাহ কোটলায় সাংবাদিকদের সেই ইঙ্গিতই দিয়েছেন পিটার ড্রিনেন। হল্যান্ডের কোচ বলেছেন, ‘আমাদের এখনো কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। দুটো দিন সময় পাচ্ছি দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে। সেটা করতে পারলে আমাদের পক্ষে অবশ্যই প্রতিপক্ষকে ঝামেলায় ফেলা সম্ভব।’ঝামেলায় তারা ফেলেছিল ইংল্যান্ডকেও। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের সাধারণ মাপের বোলার বানিয়ে ফেলেছিল। ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডকে খেলতে হয়েছে ৪৯ ওভার পর্যন্ত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। রয়টার্স।