অজুহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনে এই সপ্তাহে চলছে বৃষ্টিবিলাস। বলা নেই কওয়া নেই ঝুপঝাপ বৃষ্টি। খেলোয়াড় কখনো কোর্টে নামছেন, বৃষ্টিতে কাকভেজা হয়ে আবার ফিরছেন ড্রেসিংরুমে। সোমবার তো কোনো খেলাই হলো না। তবে গত মঙ্গলবার পর্যন্ত মেয়েদের এককে দুটি ম্যাচ শেষ হতে পেরেছিল। দুটিতেই অঘটন। ২ নম্বর বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কা ও ৬ নম্বর বাছাই সিমোনা হালেপ দুজনই হেরেছেন বৃষ্টিবিঘ্নিত চতুর্থ রাউন্ডে। দুজনেরই অভিযোগ, বৃষ্টির কারণে কোর্ট পিচ্ছিল হয়ে গিয়েছিল, কাদা মেখে বলও ভারী হয়ে গিয়েছিল। এ জন্যই তাঁরা হেরেছেন, আরেকটু হলেই নাকি চোটে পড়তে যাচ্ছিলেন। কিন্তু তাঁদের প্রতিপক্ষরাও তো খেলেছেন একই কোর্টে, তাঁরা তাহলে জিতলেন কীভাবে! ফক্স স্পোর্টস।