অজেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

অপরাজিত থেকেই পেশাদার বক্সিং ক্যারিয়ার শেষ করলেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। পাঁচটি ভিন্ন ভিন্ন ওজন শ্রেণিতে ৪৯টি লড়াইয়ে অংশ নিয়ে ৪৯টিতেই জিতেছেন যুক্তরাষ্ট্রের এই বক্সার। সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন রকি মার্সিয়ানোও পেশাদার ক্যারিয়ারে মেওয়েদারের সমান ৪৯টি লড়াইয়ে জিতেছেন। তবে মার্সিয়ানো কিংবা মেওয়েদার নন, সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থেকে ক্যারিয়ার শেষ করা বক্সারের নাম রিকার্ডো লোপেজ। ১৯৮৫ থেকে ২০০১ সালে মধ্যে মিনিমাম ফ্লাইটওয়েট (সর্বোচ্চ ৪৮ কেজি) বিভাগে ৫২টি বাউটে অংশ নিয়ে একবারও হারেননি লোপেজ। এই মেক্সিকান বক্সার অবশ্য জিতেছেন ৫১টিতে, অন্য লড়াইটি ছিল অমীমাংসিত।