প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ম্যাচে ১৫ জয়, ২ হার, ৬ ড্র। টেস্টে বিরাট কোহলির অধিনায়কত্বের পরিসংখ্যান। কমপক্ষে ২০ ম্যাচে টস করেছেন, এমন অধিনায়কদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাতে কোহলিই সেরা। তবে সংখ্যাটা কমালে একটি ম্যাচেও না হারা অধিনায়কও পাওয়া যায়। অজেয় অধিনায়কদের মধ্যে সবার ওপরে আছেন ওয়ারউইক আর্মস্ট্রং। ১৯২০ ও ১৯২১ সালে ‘বিগ শিপ’ আর্মস্ট্রংয়ের অধিনায়কত্বে ১০ ম্যাচ খেলে আটটিতেই জেতে অস্ট্রেলিয়া, ড্র করে অন্য দুই ম্যাচে। অধিনায়ক হিসেবে সাত ম্যাচে অপরাজিত থেকে যৌথভাবে দুইয়ে ইংল্যান্ডের জর্জ মান ও ব্রায়ান ক্লোজ। ওয়ানডেতে কোনো ম্যাচ না হেরে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ২০১০-১১ সালে তাঁর অধীনে ছয় ওয়ানডের ছয়টিতেই জিতেছে ভারত। টি-টোয়েন্টি রেকর্ড পাকিস্তানের সরফরাজ আহমেদের (৪ ম্যাচে ৪ জয়)।