প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কাছ থেকে এবারও শিরোপা কেড়ে নিতে পারল না ঢাকা। পঞ্চম জাতীয় মহিলা ক্রিকেট লিগেও চ্যাম্পিয়ন খুলনা বিভাগীয় মহিলা দল। এ নিয়ে টানা চারবার তারাই চ্যাম্পিয়ন হলো লিগে। ঢাকার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম আসরে।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কালকের ফাইনালে খুলনা ৮৬ রানে হারিয়েছে ঢাকা বিভাগীয় দলকে। খুলনার ৮ উইকেটে করা ১৬৩ রানের জবাবে ৪২.৩ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে গেছে ঢাকা। ৬৩ রান করে ম্যাচসেরা খুলনার ওপেনার শায়লা শারমিন।