প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত থেকেই মৌসুম শেষ করলেন জাস্টিন গ্যাটলিন। পরশু ইতালির রিয়েতিতে বছরে নিজের শেষ ১০০ মিটারটা ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জের এই মিটসহ বছরে ১৮টি দৌড়েই জিতলেন সাবেক অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার।
রিয়েতির এই মিটে ১০০ মিটারের ফাইনাল হয়েছে দুটি। যার একটিতে জিতেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরা আসাফা পাওয়েল। সবচেয়ে বেশিবার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটারে দৌড়ানো এই জ্যামাইকান সময় নিয়েছেন ৯.৯০ সেকেন্ড। এএফপি।