অজেয় ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ সেপ্টেম্বর ২০১০-এর পর ১৯ জুন ২০১২। বেলারুশের পর সুইডেন। প্রায় ২১ মাস পর আন্তর্জাতিক ফুটবলে হারের স্বাদ পেল ফ্রান্স। মাঝে টানা ২৩ ম্যাচ অপরাজিত ছিল ফরাসিরা। তাদের এই অজেয় ধারার চেয়ে বেশি সময় অপরাজিত থাকার উদাহরণ আছে মাত্র পাঁচটি। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ফ্রান্সও ৩০ ম্যাচ হারেনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। ৩১ ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা (১৯৯১-৯৩)। টানা ৩৫ ম্যাচ না হেরে সবার ওপরে যৌথভাবে ব্রাজিল ও স্পেন। ব্রাজিলিয়ানরা ১৯৯৩ থেকে ১৯৯৬ ও স্প্যানিশরা ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।