অজেয় পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন রিকি পন্টিং। কিন্তু সঙ্গে করে নিয়ে গেলেন অনেক রেকর্ড। ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব (২২৮টি), অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয় (১৬৪টি), সবচেয়ে বেশি রান (৮৪৮৮), সবচেয়ে বেশি সেঞ্চুরি (২২টি) ও সবচেয়ে বেশি ফিফটি (৫১টি) করেছেন রিকি পন্টিং। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ (১১৩টি) নেওয়ার রেকর্ডটিও তাঁর। ২৫১টি ওয়ানডে জয়ী দলের সদস্য ছিলেন পন্টিং, যেটাও রেকর্ড। টেস্টে জিতেছেন অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ (৪৮টি), খেলোয়াড় হিসেবেও জিতেছেন সবচেয়ে বেশি ৯৯টি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয় তাঁর (৪৬টি), বেশি ক্যাচ (২৮টি) ও বেশি ম্যাচে (২৯টি) অধিনায়কও ছিলেন পন্টিং। অধিনায়ক হিসেবে ২টি বিশ্বকাপ জিতে ক্লাইভ লয়েডের সঙ্গে সবার ওপরে আছেন তিনটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় দলের এই নিয়মিত সদস্য। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারটি বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।