প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি কিছুটা অটিস্টিক! এই অটিজমের কারণেই অন্যদের চেয়ে তাঁর ফুটবল-দক্ষতা বেশি! বিস্ময়কর এই তথ্য রোমারিওর। অটিস্টিক হওয়ার পরও কীভাবে মেসির ফুটবল-দক্ষতা অন্যদের চেয়ে বেশি হয় টুইটারে সেই ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি, ‘এটা এক ধরনের লঘু অটিজম। যার কারণে অটিস্টিক ব্যক্তি অন্যদের চেয়ে বেশি একাগ্র ও নিবিষ্ট হতে পারে।’ এটা আছে বলেই নাকি দিন দিন মেসি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এ রকম অটিস্টিক ছিলেন বলেই বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন আলবার্ট আইনস্টাইন ও আইজ্যাক নিউটন! ওয়েবসাইট।