প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ফুটবলে নিজের রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন ইকার ক্যাসিয়াস। সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার এই রেকর্ড কোথায় থামবে, বলতে পারে শুধু সময়। ক্লাব ফুটবলে রেকর্ডটির মালিক কিন্তু বিখ্যাত কেউ নন। জেরাল্ডো পাহেইরা মাতোস ডি ফিলহো—এই নামে চিনবেন না হয়তো প্রায় কেউই। একটু-আধটু যা পরিচিতি ডাকনাম ‘মাজারোপি’ নামেই। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ। ১৯৭৭-৭৮ মৌসুমে এই মাজারোপি ভাস্কো দা গামার গোলপোস্ট অক্ষত রেখেছিলেন টানা ১৮১৬ মিনিট! এ বছরই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন নাওয়াফ খালিদ আল খালিদি। কুয়েত প্রিমিয়ার লিগে আল কাদিসার এই গোলরক্ষক টানা ১৪৫৩ মিনিট কোনো গোল খাননি।