অতিথি টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন দুই ভুবনের অধীশ্বর। সুরের জগতে যেমন লতা মঙ্গেশকর, সবুজ মাঠে তেমন শচীন টেন্ডুলকার। দুজনই দুজনের ভক্ত। টেন্ডুলকার লতার ভক্ত আগে থেকেই। লতাও লিটল মাস্টারকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন বেশ কয়েকবার। টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির সময় একটা গান বেঁধেছিলেন। গত বছর টেন্ডুলকার ভারতরত্ন পাওয়ার পর লতা তাঁকে অভিনন্দনও জানিয়েছিলেন। এবার টেন্ডুলকার সুযোগ পেয়ে যাচ্ছেন গুণী এই শিল্পীকে আরেকবার সম্মান জানানোর। সামনের ২৮ সেপ্টেম্বর ৮৫তম জন্মদিন উদ্‌যাপন করবেন ভারতের নাইটিঙ্গেল। সেখানে প্রধান অতিথি থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন টেন্ডুলকার। বিশেষ অতিথি থাকছেন আরেকজন কিংবদন্তি শিল্পী ও লতার ছোট বোন আশা ভোঁসলে। আইএএনএস।