অতিথির দাক্ষিণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের নামটা বড্ড খটমট, পুত্তুমরাজুভারি কন্দ্রিকা। অন্ধ্র প্রদেশের এই গ্রামটা ভারতের আর দশটা গ্রামের মতোই অতিসাধারণ, যাকে বলে অজপাড়াগাঁ। পরশু সেই গ্রামেই সাজ সাজ রব, সাংবাদিক-আলোকচিত্রীদের ভিড়ে গিজগিজ করল মেঠোপথ। উপলক্ষ কন্দ্রিকার ‘অভিভাবক’ শচীন টেন্ডুলকারের আগমন! কদিন আগেই টেন্ডুলকার এই গ্রামটা ‘দত্তক’ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে আরও অনেক সেলিব্রিটিই এ রকম গ্রাম ‘দত্তক’ নিয়েছেন। টেন্ডুলকার বেছে নিয়েছেন এই গ্রামটিকে। পরশু প্রথমবারের মতো নিজের ‘পালিত’ গ্রামে গেলেন। গ্রামবাসীদের অনেকের কাছেই এটি জীবনের স্মরণীয়তম মুহূর্ত হয়ে থাকবে। কিন্তু টেন্ডুলকার এসে ভাগ্যটাও বদলে দিয়েছেন তাদের। তাঁর দেওয়া ২.৭৯ কোটি রুপিতে চলছে গ্রামের উন্নয়নমূলক কাজ। এনডিটিভি।