প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ বছর পর আবারও এক ইনিংসে ৫৮টি অতিরিক্ত রান পেল শ্রীলঙ্কা। লর্ডস টেস্টে লঙ্কানদের প্রথম ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান মিস্টার এক্সট্রার। ইংলিশ বোলার-ফিল্ডারদের উদারতায় পাওয়া এই অতিরিক্ত রানের ৪৮টি এসেছে বাই (২৫) ও লেগবাই (২৩) থেকে। এর আগে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে রেকর্ড ৯৫২ রানের ইনিংসটিতেও ছিল ৫৮টি অতিরিক্ত। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে ব্যাটিংয়ে অতিরিক্ত খাতে এই দুটিই ফিফটি। তবে লঙ্কানরা প্রতিপক্ষকে অতিরিক্তের ফিফটি উপহার দিয়েছেন পাঁচবার। টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি অতিরিক্ত রান ৭৬। এতে আছে পাকিস্তানের নাম। তবে যা ভাবছেন তা নয়, ২০০৭ সালে বেঙ্গালুরুতে ভারতীয়রা প্রতিবেশীদের উপহার দিয়েছিল এই ৭৬ রান।