অতীত স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫/১০৫ ও ৫/৪১—পোর্ট অব স্পেন টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেটে নিয়েছেন কেমার রোচ। ১৬ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে ১০ উইকেটে পেলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার। আর ফিরিয়ে আনলেন পুরোনো দিনের স্মৃতি। ১৭ বছর পর টেস্টের দুই ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন। ১৯৯৫ সালে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া ৫ উইকেটে পেয়েছিলেন ফাস্ট বোলার কেনি বেঞ্জামিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৩ সালের পর প্রথম ১০ উইকেট পাওয়া ক্যারিবীয় বোলারও রোচ। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালেও ১৯৯৪ সালের পর কোনো বোলারের প্রথম ১০ উইকেট এটাই। কার্টলি অ্যামব্রোসই ইংল্যান্ডকে ৪৬ রানে অলআউট করার পথে নিয়েছিলেন ১০ উইকেট।