অতৃপ্তি মুছে দিতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ছিল মাত্র ১৯। জাতীয় দলেও এসেছেন খুব বেশি দিন হয়নি। নিজের দেশে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। দলও উঠে গেল ফাইনালে। প্রতিপক্ষ গ্রিস। নিশ্চিত ফেবারিট তাঁরাই। কিন্তু গ্রিক রূপকথার জন্ম দিয়ে শিরোপা নিয়ে গেল গ্রিসই। ক্রিস্টিয়ানো রোনালদো অঝোরে কেঁদেছিলেন!এই আট বছরে রোনালদো বিশ্বের অন্যতম সেরার আসনে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তিনিই। কিন্তু একটা ছবি এখনো পাল্টায়নি। সেই কান্নার দৃশ্য যে রোনালদো মুছে দিতে পারেননি। জাতীয় দলের হয়ে এখনো কিছুই জেতা হয়নি তাঁর। রোনালদোও ভালো করে জানেন, নিজেকে ইতিহাসে স্থায়িত্ব দিতে হলে পর্তুগালের হয়ে বড় কিছু জিততেই হবে। এবারের ইউরো তাঁর জন্য সেরা সুযোগ। নিজে আছেন ক্যারিয়ারের মধ্য গগনে। ফর্মও তুঙ্গে। এই তো আসল সময় ক্লাবের ফর্মটা জাতীয় দলে রূপান্তরিত করার।এখন ব্যস্ত জাতীয় দলের হয়ে প্রস্তুতিতে। কিন্তু সেই ফাঁকে ক্লাব নিয়েও কথা বলতে হয়েছে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারকে। এবার বার্সেলোনার কাছ থেকে লা লিগার ট্রফিটি ছিনিয়ে নেওয়া রোনালদো আরেকটি কৃতিত্বে ভাগ বসাতে চান। এক বছরে ছয়টি ট্রফি। ২০০৯ সালে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে এক বছরে সম্ভাব্য ছয়টি ট্রফিই জিতেছিল বার্সা। রোনালদো মনে করেন, সেই কৃতিত্বের পুনরাবৃত্তি করা সম্ভব, ‘আমাদের দারুণ একটা দল আছে। দলের কাঠামো আগামী মৌসুমেও একই থাকবে। এর মধ্যে আবার নতুন খেলোয়াড়ও আসবে। একটা দুর্দান্ত মৌসুম কাটানোর জন্য যা যা দরকার, সবই আছে আমাদের। আমরা অবশ্যই ছয়টি ট্রফিই জেতার চেষ্টা করব।’এ সময়ের দুই প্রভাবশালী কোচের অধীনেই খেলেছেন। হোসে মরিনহোর আগে শিষ্য ছিলেন অ্যালেক্স ফার্গুসনের। দুজনের মধ্যে অবশ্য কোনো তুলনায় যাননি ২৭ বছর বয়সী ফরোয়ার্ড, ‘অ্যালেক্স ফার্গুসনের অধীনে কিছু জিততে পারাটা ছিল বিরাট গর্বের। ইউনাইটেডে এসেছিলাম আমার বয়স যখন ছিল মাত্র ১৮। তাঁর কাছেই তাই অনেক কিছু শিখেছি। মরিনহোর অধীনেও খেলতে পারাটা অনেক কিছু। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকে!’ ওয়েবসাইট।