অথঃ অর্থ সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ট্রফি জেতার জন্য কত আরাধনা, কত ত্যাগ, কত ঘামই না ঝরায় বিশ্বের সেরা ফুটবল দেশগুলো! বাছাইযুদ্ধে নেমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপের মূলমঞ্চে যাওয়ার একটা মর্যাদা আছে না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাই অংশগ্রহণ করা প্রতিটি দলকেই দেয় মোটা অঙ্কের অর্থ পুরস্কার। যার বড় ভাগটাই বরাদ্দ থাকে চ্যাম্পিয়ন দলের জন্য। পরশু রাতে হল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে স্পেন হাতে পেয়েছে সোনার বিশ্বকাপ ট্রফি। সঙ্গে পেয়েছে একটি চেক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নামে কাটা এই চেকের অঙ্কটা কত জানেন—তিন কোটি ডলার। বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ অর্থ পুরস্কারের রেকর্ড। রানার্সআপ হিসেবে হল্যান্ড পেয়েছে দুই কোটি ৪০ লাখ ডলার। শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপই নয়, সেমিফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট, দ্বিতীয় রাউন্ড বা গ্রুপ পর্বে অংশ নেওয়া দলগুলোও পেয়েছে নানা অঙ্কের চেক। আসুন জেনে নিই বিশ্বকাপ থেকে কে পেল কত টাকা—