প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন মুলুক ঘুরে এসে থিতু হয়েছেন নিজভূমে। কিন্তু লন্ডনে পাকাপাকিভাবে থাকতে হলে তেমন একটা বাড়ি তো দরকার। ডেভিড বেকহামের নতুন বাড়িটার কাজও চলছে জোরেশোরে। ব্রিটিশ মিডিয়া যেটাকে বলছে ‘বেকিংহাম প্যালেস’। দাম যখন প্রায় ৪ কোটি পাউন্ড, নামটা উপযুক্তই হয়েছে। এক হেঁশেলের জন্যই বেকহামপত্নী ভিক্টোরিয়া প্রায় ৫০ লাখ পাউন্ড খরচ করার পরিকল্পনা করছেন। কী এমন থাকছে সেই হেঁশেলে? দেখলে নাকি মোটেই সেটাকে রান্নাঘর-টর না, মনে হবে সাধারণ একটা ঘর। কুকার, ফ্রিজসহ সবকিছুই থাকবে অদৃশ্য। সুইচ টিপলেই সেগুলো চলে আসবে চোখের সামনে। অনেকটা জেমস বন্ডের ছবির মতো। পরিকল্পনাই বটে! ওয়েবসাইট।