অদৃষ্টবাদী স্নেইডার
শুক্রবার থেকে রোববার। সময়টা বেশি নয় মোটেই। অথচ মাত্র দুই দিনের ব্যবধানে পুরোপুরি পাল্টে গেছে ওয়েসলি স্নেইডারের সুর। গত শুক্রবার বলেছিলেন, ‘ইন্টার মিলান ছাড়ার কোনো কারণ নেই।’ আর গতকাল রোববার বললেন, ‘ইন্টার মিলানেই থাকতে হবে এমন কথা নেই!’২০১৫ সালের জুন পর্যন্ত ইন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ স্নেইডার। কিন্তু খবর বেরিয়েছে, ২৭ বছর বয়সী এই ডাচ ফুটবলারকে দলে আনার চেষ্টা করছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। শুক্রবার পর্যন্ত ইন্টারের সঙ্গেই থাকার সিদ্ধান্তে অনড় ছিলেন। কিন্তু দুই দিন পরই নিজের ভবিষ্যত্ প্রশ্নে স্নেইডার দিলেন ‘দার্শনিক’ ব্যাখ্যা। বোঝাতে চাইলেন, ভবিষ্যত্ চিরদিন অনিশ্চিত।‘ইন্টার সমর্থকেরা আমার সঙ্গে সব সময় বন্ধুসুলভ আচরণ করেছে। ওরা অসাধারণ। আমি শুধু ওদেরকে ধন্যবাদ দিতে চাই। কেবল সৃষ্টিকর্তাই জানেন আমি কোথায় থাকব’—রোববার ইতালির দৈনিক গেজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাত্কারে কথাগুলো বলেন স্নেইডার। ওয়েবসাইট।