প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক ও কোচের ভূমিকায় বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি কে? উত্তরটা অনেকরই জানা, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার৷ জানেন কি, এই দুই ভূমিকাতেই বিশ্বকাপ ফাইনালে হারা একমাত্র ব্যক্তিও বেকেনবাওয়ার! ১৯৭৪ বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ‘কাইজার’, ১৯৯০ বিশ্বকাপে জিতেছেন কোচ হিসেবে৷ তবে জোড়া ভূমিকায় ইতিহাস গড়ার আগেই তিক্ত স্বাদ পাওয়া হয়ে গেছে এই দুই ভূমিকায়৷ ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া পশ্চিম জার্মানি দলের আর্মব্যান্ড ছিল তাঁর হাতে৷ ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালেও পশ্চিম জার্মানির কোচ হিসেবে বেকেনবাওয়ার দেখেছেন ডিয়েগো ম্যারাডোনার ট্রফি উঁচিয়ে ধরা!