অদ্ভুত উদযাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল দিয়ে নিজেই নিজেকে তালি দিচ্ছেন কোব।
গোল দিয়ে নিজেই নিজেকে তালি দিচ্ছেন কোব।

গোল করে খেলোয়াড়েরা কতভাবেই না উদযাপন করেন! কেউ জার্সি খুলে ফেলেন, কেউবা সাঁ করে ডাইভ দেন। কেউ আবার লাফ দিয়ে শূন্যে মারেন ঘুষি! ফুটবলে গোলের পাশাপাশি খেলোয়াড়দের বিচিত্র উদযাপনও কিন্তু কম আনন্দদায়ক নয়। অনেক খেলোয়াড় নিত্যনতুন উদযাপনভঙ্গি বের করতে রীতিমতো গবেষণাও করেন। তবে সবাইকেই যেন ছাপিয়ে গেছেন লিথুনিয়ান স্ট্রাইকার দিমিত্রি কোব। লিথুনিয়ার শীর্ষ লিগে গুরুত্বপূর্ণ এক গোল করে কোব যে উদযাপনটা করলেন, সত্যিই অদ্ভুত।
লিথুনিয়ার প্রধান লিগের শীর্ষ দল জালগিরিসের বিপক্ষে ত্রাকাইয়ের ম্যাচটির শেষ মুহূর্তে কর্নার থেকে অসাধারণ এক হেডে গোল করেই কোব দিলেন দৌড়। সতীর্থরা তাঁকে আলিঙ্গনে বাঁধতে ছুটে এলেন। কিন্তু সবাইকেই পাশ কাটিয়ে ছুটতেই থাকলেন কোব। কোথায় ছুটছেন ত্রাকাইয়ের স্ট্রাইকার? সে কী, দৌড়ে মাঠ পার হয়ে ঢুকে পড়লেন দর্শক গ্যালারিতে! বসে পড়লেন ফাঁকা একটা আসনে। এরপর পায়ের ওপর পা তুলে মুগ্ধ দর্শকের মতো শুরু করলেন করতালি। যেন নিজের পিঠ নিজেই চাপড়ে দিচ্ছেন।
এমন গোলের পর দর্শকের তুমুল করতালিই প্রাপ্য ছিল। কিন্তু এদিন গ্যালারি ছিল ফাঁকা। দর্শকের হাততালি না পেয়েই কিনা খেলোয়াড় হিসেবে গোল করা এবং দর্শক হিসেবে হাততালি দেওয়া—দুটো দায়িত্ব একটাই পালন করলেন কোব!

দিমিত্রির অদ্ভুত উদযাপন দেখুন