অদ্ভুত বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা-নিরীক্ষা আগেও করেছেন পেপ গার্দিওলা। তাঁর হাতে পড়ে কখনো মেসি হয়েছেন ‘ফলস নাইন’, কখনো ফ্যাব্রিগাস হন স্ট্রাইকার আর মাচেরানো পুরোদস্তুর ডিফেন্ডার। বার্সেলোনা ছেড়ে বায়ার্নের কোচ হওয়ার পরও চলছে সেই পরীক্ষা-নিরীক্ষা। জার্মান চ্যাম্পিয়নদের খেলার ছকটাই বদলে দিয়েছেন তিনি। বায়ার্ন অনুশীলন করছে ৪-১-৪-১ ছকে। বায়ার্নের ফুটবলারদের কাছেও ব্যাপারটা একেবারে নতুন। আয়ত্ত করতেও ঘাম ঝরাতে হচ্ছে খুব। সে কারণেই হয়তো ফ্রাঙ্ক রিবেরিও বলছেন, গার্দিওলার পদ্ধতিটাই অদ্ভুত! ওয়েবসাইট।