অদ্ভুত সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ফুটবলাররা পড়েছেন অদ্ভুত এক সমস্যায়। দলের ২০ জনই ভুগছেন পেটের পীড়ায়। কোচ সিজার ফারিয়াস বললেন, ‘অবস্থা এতই বাজে যে ওরা কেউই অনুশীলন করতে পারেনি, রাতে ঘুমাতে পারেনি এক ফোঁটা।’ তাহলে কাল চিলির বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে তো খেলতে হবে প্রায় বিনা প্রস্তুতিতে! এমনিতেই বাছাইপর্বে তাঁর দলের অবস্থা খুব একটা ভালো না। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৯ দলের মধ্যে ষষ্ঠ। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলাই একমাত্র দল যারা কখনো বিশ্বকাপে খেলেনি। চিলির কাছে হেরে গেলে কিন্তু কাজটা দুঃসাধ্য হয়ে যাবে এবারও। ওয়েবসাইট।