প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ‘অনন্য’ ভাবতেই পারেন মার্কো ভেরাত্তি। পরশু ফ্রেঞ্চ লিগে নঁতের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে যেভাবে হলুদ কার্ড দেখেছেন পিএসজি মিডফিল্ডার, এমন অদ্ভুতভাবে কার্ড সম্ভবত কেউ কখনো দেখেনি। ২৪ বছর বয়সী ইতালিয়ানের কাণ্ডটাও অদ্ভুত। নিজেদের অর্ধে গোলকিপার কেভিন ট্র্যাপের কাছ থেকে বল পেয়েছিলেন। আশপাশে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় ছিল না, চাইলে তাই বল নিয়ে ওপরে উঠতেই পারতেন ভেরাত্তি। কিন্তু করলেন কী? মাটিতে শুয়ে হেড করে বল ফেরত দিলেন ট্র্যাপকে! উদ্দেশ্য? যাতে বলটা হাতে ধরতে পারেন জার্মান গোলকিপার। কিন্তু এমন অদ্ভুত ‘ব্যাকপাস’ পছন্দ হয়নি রেফারির। ইনডিরেক্ট ফ্রি-কিক তো দিলেনই, শাস্তি হিসেবে ভেরাত্তিকেও দেখালেন হলুদ কার্ড! গোলডটকম।