অধরাই রইল স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। স্বপ্ন-পূরণের কাছাকাছি এসেও পূরণ হলো না স্বপ্ন। মিরপুরে আজ বাংলাদেশকে ২ রানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান।শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। হাতে তখনো তিনটি উইকেটে। লক্ষ্যটা কঠিন ছিল না মোটেই। কিন্তু মাত্র ছয় রান যোগ করতে সমর্থ হন ব্যাটসম্যানরা। ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৩৪ রান।উপমহাদেশের ‘বিশ্বকাপ’, তথা এশিয়া কাপ এত দিন বাংলাদেশের জন্য ছিল শুধুই আক্ষেপের। ১৯৮৬ সাল থেকে নিয়মিতই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু শিরোপা দূরে থাক, ফাইনালেই ওঠা হয়নি কখনো। এবার ঘরের মাঠে আক্ষেপ পূরণ হলো একটি। ফাইনালে খেলল বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের স্বপ্নটা থেকে গেলো অধরাই।ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন তামিম ইকবাল। আগের তিন ম্যাচের মতো ফাইনালেও হাফ সেঞ্চুরি তুলে নেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার সময় তামিমের সংগ্রহ ছিল ৬০ রান। এরপর সাকিব আল হাসান দলীয় সংগ্রহে যোগ করেন ৬৮ রান ।মুশফিকুর রহিমের টস ভাগ্য বেশ ভালো, স্বীকার করতেই হয়। বাংলাদেশের আগের তিন ম্যাচেও টস জিতে ফিল্ডিং তিনি। ফাইনালেও টস জিতলেন। আগের মতোই নিলেন ফিল্ডিং।অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা। শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। তবে উমর আকমল ও হাম্মাদ আজমের ৫৯ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালায় মিসবাহ-উল-হকের দল। প্রত্যেকেই করেন ৩০ রান। এর পর শহীদ আফ্রিদি দলীয় সংগ্রহে যোগ করেন ৩২ রান। ৪৬ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ২৩৬ রান। বাংলাদেশের হয়ে মাশরাফি, রাজ্জাক ও সাকিব প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান: ২৩৬/৯ (৫০ ওভার)সরফরাজ ৪৬*, হাফিজ ৪০বাংলাদেশ: ২৩৪/৮ (৫০ ওভার)সাকিব ৬৮, তামিম ৬০ফল: পাকিস্তান ২ রানে জয়ী।