প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২১ বলে অপরাজিত ১৩৯ রান। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অসাধারণ এক ইনিংসেই কাল মোহালিতে তিন শ পেরিয়েছে ভারত। আর সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের রেকর্ডও হয়েছে এটি। আগের রেকর্ডটি ধোনিরই ছিল। ২০০৯ সালে নাগপুরে ১০৭ বলে ১২৪ রান করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার আগে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার দখলে ছিল রেকর্ডটি। ২০০৩ সালে সিডনিতে ১২২ রান করেছিলেন জয়াসুরিয়া। অধিনায়কদের মধ্যে ধোনি ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক সেঞ্চুরি পেয়েছেন শুধু নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন বীরেন্দর শেবাগ (২১৯)।