প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা ২০০৩ সালে গ্রাহাম গুচের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন নাসের হুসেইন। গুচ ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ৫০টি ওয়ানডেতে। হুসেইন থামেন ৫৬ ম্যাচে। হুসেইনকে পেছনে ফেলেন উত্তরসূরি মাইকেল ভন (৬০ ম্যাচ)। ভন আবার পেছনে পড়ে যান উত্তরসূরি অ্যান্ড্রু স্ট্রাউসের (৬২) কাছে। ধারাবাহিকতাটা ধরে রাখলেন অ্যালিস্টার কুকও। যাঁর কাছ থেকে নেতৃত্ব নিয়েছিলেন সেই স্ট্রাউসকেই পরশু পেছনে ফেলে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ইংলিশ অধিনায়ক হয়ে গেছেন কুক। বিশ্ব রেকর্ড থেকে অবশ্য কুক আছেন যোজন যোজন দূরে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২৩০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন।