প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চারটি বিশ্বকাপে অধিনায়কত্ব। ক্যামেরুনের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাসে নাম লিখিয়েছেন রাফায়েল মার্কেজ। মেক্সিকান অধিনায়ক অল্পের জন্য পারেননি আরেকটি রেকর্ড ছুঁতে। শেষ ষোলোর হল্যান্ড-মেক্সিকোর ম্যাচটি ছিল অধিনায়ক হিসেবে মার্কেজের ১৪তম বিশ্বকাপ ম্যাচ। সেটি খেলেই ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক দিনো জফকে ছুঁয়েছেন মার্কেজ। জফ-মার্কেজের চেয়ে অধিনায়ক হিসেবে বেশি ম্যাচ খেলেছেন শুধু আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ১৯৮৬ থেকে ১৯৯৪ পর্যন্ত তিন বিশ্বকাপে ১৬টি ম্যাচে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ১৩ ম্যাচে অধিনায়কত্ব করে তিনে ইতালির পাওলো মালদিনি ও পোল্যান্ডের কাজিমিশ দেইনা।