অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জন্মদিনে অধিনায়ক হিসেবে নতুন উচ্চতায় উঠছেন গ্রায়েম স্মিথ। আজ টস করতে নেমেই নতুন এক সেঞ্চুরি করে ফেলবেন, টেস্ট ম্যাচে অধিনায়কত্বের সেঞ্চুরি। ৩২-এ পা দিচ্ছেন, খেলবেন আরও অনেক দিন। রেকর্ডটাকে নিশ্চয়ই আরও ওপরে নিয়ে যাবেন এই দক্ষিণ আফ্রিকান। তবে এই ম্যাচের পরই যদি অধিনায়কত্ব ছেড়ে দেন, তবুও অনেক দিন টিকে থাকবে রেকর্ডটি। এখনো খেলছেন এমন কেউ তাঁর আশপাশেই নেই। বর্তমান অধিনায়কদের মধ্যে ভারতের মহেন্দ্র সিং ধোনিই আছেন সবচেয়ে কাছে। তবে তাঁর ম্যাচের সংখ্যা মাত্র ৪৩। শ্রীলঙ্কার বিদায়ী অধিনায়ক জয়াবর্ধনে নেতৃত্বে ছিলেন ৩৮ ম্যাচে। এরপর ড্যারেন স্যামি (২৩ ম্যাচ)।