অধিনায়ক আমলা, ফিরলেন বাউচার
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নতুন অধ্যায়ের শুরু হওয়ার কথা ছিল এবি ডি ভিলিয়ার্সের হাত ধরে। নতুন অধ্যায় ঠিকই শুরু হচ্ছে, কিন্তু ডি ভিলিয়ার্স নয়, তাঁর ডেপুটির হাত ধরে। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়া সিরিজে তাই নেতৃত্ব দেবেন হাশিম আমলা।অধিনায়ক না থাকলে সহ-অধিনায়ক নেতৃত্ব দেবেন এটাই স্বাভাবিক নিয়ম। তবে আমলা নেতৃত্বের জন্য প্রস্তুত কি না, এটা নিয়ে সংশয় ছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত অবশ্য তাঁর ওপরই আস্থা রেখেছে বোর্ড। ডি ভিলিয়ার্স না থাকায় অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষকেরও প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। নতুন কাউকে অবশ্য নেওয়া হয়নি, প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মার্ক বাউচার। টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দাঁড়াবেন হেইনো কুন। টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে জ্যাক ক্যালিস ও ডেল স্টেইনকে, একমাত্র নতুন মুখ রিচার্ড লেভি। ১৩ অক্টোবর শুরু হচ্ছে দুটি টি-টোয়েন্টি, ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ। ওয়েবসাইট।দক্ষিণ আফ্রিকা দলওয়ানডে: হাশিম আমলা, ইয়োহান বোথা, মার্ক বাউচার, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, জ্যাক ক্যালিস, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লোনওয়াবো সোতসোবে।টি-টোয়েন্টি: হাশিম আমলা, ইয়োহান বোথা, জেপি ডুমিনি, কলিন ইনগ্রাম, হেইনো কুন, রিচার্ড লেভি, ডেভিড মিলার, আলবি মরকেল, মরনে মরকেল, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, রাস্টি থেরন, লোনওয়াবো সোতসোবে।