প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৯, ২৪, ৫, ২৬—টেস্ট অধিনায়কত্বের অভিষেকে এই সংখ্যাগুলোর সঙ্গে জুড়ে গেল অ্যালিস্টার কুকের নাম। ইংল্যান্ডের ৭৯তম টেস্ট অধিনায়ক কুক, পঞ্চম কনিষ্ঠতম। কুকের (২৫ বছর ৭৭ দিন) চেয়ে কম বয়সে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন মন্টি ব্রাউন, ইভো ব্লিগ, ইয়ান বোথাম ও ডোনাল্ড কার। সব দেশ মিলিয়ে কুকের চেয়ে কম বয়সে টেস্ট অধিনায়ক হয়েছেন ২৩ জন। ২১তম জন্মদিনের ৭ দিন আগে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি টাটেন্ডা টাইবুর। আরেকটি জায়গায় পাঁচে কুক; অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করা পঞ্চম ইংলিশ ক্রিকেটার। আগের চারজন অ্যালান ল্যাম্ব, আর্চি ম্যাকলারেন, কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু স্ট্রাউস। নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করা ২৬তম ক্রিকেটার কুক, গ্রেগ চ্যাপেল করেছিলেন দুই ইনিংসেই।