অধিনায়ক ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির মারদাঙ্গা ব্যাটিংটার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। অথচ টি-টোয়েন্টিতে মাইকেল ক্লার্কের অধিনায়কত্বের রেকর্ড কিন্তু দুর্দান্ত। ৮৯.২৮ শতাংশ ম্যাচ জিতে জয়ের হারে সবার ওপরে তিনি। ১৫টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টিতে জিতেছেন, টাই একটি, খেলা হয়নি একটি। একমাত্র পরাজয় এবারের বিশ্বকাপ ফাইনালে। জয়ের হারে ক্লার্কের পরের দুজন এখন অধিনায়ক নন। শোয়েব মালিকের নেতৃত্বে ১৭ ম্যাচের ১২টি জিতেছে পাকিস্তান; জয়ের হার ৭৩.৫২ শতাংশ। মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে শ্রীলঙ্কা জিতেছিল ১১ ম্যাচের ৮টি; জয়ের হার ৭২.৭২ শতাংশ। শতকরা ৬৪ ভাগ ম্যাচ জিতেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনুস খানের জয়ের হার ৬২.৫০ শতাংশ।