অধিনায়ক ডু প্লেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কনুইয়ে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর বদলে ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি। চোট কেড়ে নিয়েছে ফাস্ট বোলার মরনে মরকেলকেও। তবে মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরছেন দুই পেসার ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। এএফপি।